| ১ ফেব্রুয়ারি ২০২৬

পেকুয়ায় নির্বাচনী সমাবেশে সালাহউদ্দিন আহমদ

বিএনপি রাষ্ট্রের ক্ষমতাধর হবেনা সেবক হবে

বিএনপি রাষ্ট্রের ক্ষমতাধর হবেনা সেবক হবে

পেকুয়া অফিস
কক্সবাজারের পেকুয়া বারবাকিয়ায় নির্বাচনী সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন


বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ক্ষমতাধর হবে না সেবক হবে। উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের কমিশন গঠন করে সেবা কার্ড সুবিধার আওতায় আনা হবে। এ সুবিধা সরকার ক্রমান্বয়ে বাস্তবায়ন করবে। সকল ধর্ম বর্ণ মত নির্বিশেষের সম অধিকারে বাংলাদেশের নাগরিক মর্যাদা বিএনপি নিশ্চিত করবে। যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দেশের বিরোধীতা করেছে নারী নির্যাতন করেছে, নারীকে রাজনৈতিক অধিকার দেয়না তারা দেশের মালিক হতে চায়। যাদের দেশ নিয়ে কোন পরিকল্পনা নাই অতীত ঐতিহ্য নাই ধর্মের দোহাই দিলেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে তিনি উল্লেখ করেন।
বারবাকিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ইউনুচের সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল মিসবাহর পরিচালনায় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের মাঠে
অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ওলামা দলের আহবায়ক মাও আলী হাসান চৌধুরী।
পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু জেলা মহিলা দলের সাবেক সভাপতি নাছিমা আক্তার বকুল, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ নুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, উপজেলা চছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোছাইন, শাকিল সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, আলম এমইউপি, আবদুল করিম মো হানিফ শহিদুল ইসলাম আজিজ প্রমুখ। জনসভায় সালাহউদ্দিন আহমদ উপস্থিত হওয়ার আগেই বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

মহেশখালীতে মোবাইল কোর্টে ৫টি মামলায় অর্থদন্ড

বিএনপি রাষ্ট্রের ক্ষমতাধর হবেনা সেবক হবে

 

সরওয়ার কামাল মহেশখালী

মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার এবং ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ সড়কে ৫টি মামলায় অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩১ই জানুয়ারী দুপুরে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে নিয়মিত টহল কার্যক্রম, সড়কে চলাচল কারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাক গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ২০১৮ এর ধারায় ৩৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি মামলায় অভিযুক্ত ব্যক্তিদেরকে অর্থদণ্ড প্রদান করেন এবং সড়কে হেলমেট ব্যবহার করার জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক করেন।এছাড়াও অপ্রাপ্তবয়স্করা অটোরিকশা যাতে না চালায় সে বিষয়েও সতর্ক করে দেন।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ, মোটর সাইকেল চালকদের হেলমেট ও অপ্রাপ্ত বয়স্ক লোকেরা গাড়ী চালানোর কারনে সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে যাচ্ছে, হতাহতের সংখ্যা বেড়েই চলছে।

তিনি আরো জানান, যারা সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে নিয়মনীতি লঙ্ঘন করবে তাদের বিরোদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় জাতীয় ক্রীড়য় ক্রিকেটে ৩য় স্থান অর্জন

বিএনপি রাষ্ট্রের ক্ষমতাধর হবেনা সেবক হবে

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয় ৫৪তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে তৃতীয় স্থান অর্জন করেছে। দিনাজপুর থেকে ফিরে আসতে ইনানীতে খেলোয়াড় টীমকে গাড়ী বহর নিয়ে ফুলেল শুভেচছা জানানো হয়।
প্রথমে চ্যাম্পিয়ন হয় উপজেলা, জেলা,বিভাগ,উপ- অঞ্চল সিলেট বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়।

এসময় শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইব্রাহিম মাষ্টার রফিকুল ইসলাম ছাড়াও চট্টগ্রাম মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি ক্রীড়া সংগঠক শাহাদুল ইসলাম, শিউবিয়ান মহিউদ্দিন কোম্পানী ইমাম হোসেন ইপু সহ অসংখ্য শিউবিয়ান মটর শোভাযাত্রা অধ্যায়নরত শিক্ষার্থীরা গাড়ী বহর নিয়ে শিলখালী উচ্চবিদ্যালয়ের নিয়ে যাওয়া হয়।
বিদ্যালয়ের ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা ক্রিকেট টীমকে ফুলেল শুভেচছা ও বিজয় উল্লাসে মেতে ওঠে।
পরে শিক্ষার্থীরা প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করে।

 

ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে-সালাহউদ্দিন আহমদ

বিএনপি রাষ্ট্রের ক্ষমতাধর হবেনা সেবক হবে

 

 

নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিরতিহীনভাবে নির্বাচনী গণসংযোগে চষে বেড়াচ্ছেন চকরিয়া ও পেকুয়া।

শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ৮ম দিনে নির্বাচনী গণসংযোগ করেন চকরিয়া পৌরসভায়।

গণসংযোগের শুরুতেই চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের করব জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া,হিন্দু পাড়া, আমাইন্নারচর হালকাকারাসহ বেশ ক’টি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার গণসংযোগে নারী-পুরুষ শ্রেণিপেশার মানুষের ঢল নামে। এ সময় সালাহউদ্দিন আহমদ সকলের কাছে ধানের শীষে ভোট চান।

পরে চকরিয়া পৌরসভার কাজী পাড়ায় গণসংযোগকালে পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন,আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শেষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হরণ করতে পারবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে-বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।

তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা,উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা,নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার,চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী,চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ নেতৃবৃন্দ।