পেকুয়ায় নির্বাচনী পথসভায় - সালাহউদ্দিন আহমদ
আওয়ামীলীগ নিজের কবর নিজেই রচনা করেছে
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ১ সংসদীয় আসনের পেকুয়ায় নির্বাচনী সমাবেশে বিএনপির প্রার্থী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,
যারা ভারতের গোলামি করেছে তারা ভারতে রপ্তানি হয়েছে। এরা এদেশে বাকশাল কায়েম করে মানুষকে অত্যচার নির্যাতন করেছে। আজকে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ আওয়ানমীলীগ নিজেই নিজের কবর রচনা করেছে।২৫ জানুয়ারী সন্ধ্যায় টইটং ইউনিয়ন বিএনপির উদ্যোগে জয়নাল আবেদীনের সভাপতিত্বে
টইটং উচ্চ বিদ্যালয় মাটে ধানের শীষের সমর্থনে পথসভা ও মহিলা সমাবেশে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
গনতন্ত্রের প্রতীক বিএনপিকে উন্নয়নের প্রতীক হিসেবে ধানের শীষে ভোট দিয়ে অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়নের সুযোগ দিতে আহবান জানান।
পথ সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা মহিলা দলে সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয়সহ অনেকে।













