পুলিশের বিশেষ অভিযান অব্যাহত
পেকুয়ায় স্বামী হত্যা মামলায় স্ত্রী সহ ১০ আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে স্বামী হত্যার দায়ে এজাহার নামীয় আসামী স্ত্রী সহ ১০ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়ায় চাঞ্চল্যকর জসিম উদ্দিন হত্যা মামলার আসামী জসিমের স্ত্রী সেলিনা আকতারকে কক্সবাজার সদর থানার পিটি স্কুলের পাশ থেকে পেকুয়া থানার এস আই সুনয়ন আটক করেন।
সেলিনার বিরুদ্ধে পরকিয়ার জের ধরে প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হত্যার অভিযোগে আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছিল।
উল্লেখ্য জসিম উদ্দিন হত্যায় এই স্ত্রী সেলিনা বাদী হয়ে নিরহ লোকজনকে আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ হত্যার তথ্য বেরিয়ে আসলে নিহত জসিমের বোন বাদী হয়ে মামলা দায়ের করলে প্রেমিক রাজ্জাক পুলিশের হাতে আটক হলে সে স্বীকারোক্তি প্রদান করে।
স্ত্রী সেলিনা গা ঢাকা দিয়ে থাকলেও অবশেষে গ্রেফতার হন।
উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতারদিয়ায় অভিযান চালিয়ে সিআর মামলা নং- ৯৮২/২৩ এর পরোয়ানাভুক্ত ০৭
আব্দুল মোনাফের ছেলে,
মোঃ আরকান(১৯) মোঃ ফোরকান(২১), আবদুল মতলবের ছেলে আবদুল মোনাফ(৪৫), আবুল হাসেম আবুল কালামের ছেলে খালেক(৪২), নুর আহমদের ছেলে আবুল কালাম ও আবুল হোসনকে গ্রফতার করা হয়।
অপর অভিযানে উগ্যজাই মারমার নেতৃত্বেসদর ইউনিয়নের
বাইম্যাখালীতে অভিযান চালিয়ে সিআর মামলা নং- ৯১২/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী আলী আহাম্মদ
শামসুল আলমকে আটক করে।
এএসআই(নিঃ) মোঃ মোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ উজানটিয়া ইউপির ষাট ধুনিয়াপাড়ায় অভিযান চালিয়ে
জিআর- ৩১৭/২৫(সদর) এর পরোয়ানাভুক্ত আসামী নুর আহমদের ছেলে ছাবের আহমদকে(৬২) আটক করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন,
আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামী সহ নিয়মিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।










