ত্রয়োদশ সংসদ নির্বাচন
কক্সবাজার-১ আসনে নির্বাচনে লড়বেন সালাহউদ্দিন আহমদ উচ্ছ্বসিত নেতাকর্মী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচনে লড়বেন
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মনোনয়নের এই খবরে উচ্ছ্বসিত নেতাকর্মী।
দলের এই সিদ্ধান্তে এলাকায় নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।
দীর্ঘদিন নির্বাসন থাকার পর দেশে ফিরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠা সালাহউদ্দিন আহমেদকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে তৃণমূল পর্যায়ে। স্থানীয় নেতারা বলছেন, “সালাহউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা আবার ঐক্যবদ্ধ হচ্ছি। জনগণও তার পক্ষে।”
চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ব্যানার, পোস্টার ও গণসংযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সালাহউদ্দিনের প্রার্থিতা কক্সবাজার-১ আসনের নির্বাচনী মাঠে নতুন ভারসাম্য তৈরি করতে পারে।
দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদ দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রাখছেন এবং আগামী নির্বাচনে জয়ের জন্য তিনি ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট জানান, নির্বাচনকে সামনে রেখে যুবদলের নেতৃত্বে পাড়া মহল্লায় গণসংযোগ চালিয়ে যাবো। নির্বাচন গিরে নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
চকরিয়া পেকুয়ার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি এম বাহাদুর শাহ বলেন, চকরিয়া-পেকুয়ার প্রত্যেক ওয়ার্ড থেকে শুরু করে এক একজন সালাহউদ্দিন আহমদ হয়ে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে সকলের সম্মিলিত ভাবে কাজ করার আহবান করেন।









