মহেশখালীতে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সরওয়ার কামাল মহেশখালী
মহেশখালীতে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৩ই অক্টোবর সকাল ১০টায় মহেশখালী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ। আলোচনা সভায় মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিপিপি টিম লিডার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।






