মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবা সহ আটক-১
কক্সবাজার জেলার রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর একটি সফল অভিযানে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার সহ একজন আসামিকে আটক করা হয়েছে। আনুমানিক ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ।
২২ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল তৎপরতা জোরদার করে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসটির চালক মো. ইব্রাহীম (২৬), কক্সবাজার জেলার উখিয়া বালুখালীর পালংখালীর শামসুল আলমের ছেলে বলে জানাযায়, তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন বক্স থেকে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যেই বেসামরিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
বিজিবি জানিয়েছে, আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।









