পেকুয়ায় ১৬৯ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদানের আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু
নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলায় ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।
এ উপলক্ষে উপজেলার ০৬ মাস থেকে ০৫ বছরের কম বয়সী সকল সুস্থ ও স্বাভাবিক শিশুদের ১ ডোজ করে হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৬৯টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে ১৬৮টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে ১ ডোজ করে টিকা প্রদান করা হবে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, এ কর্মসূচি ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে নির্ধারিত সিডিউল অনুযায়ী আগামী ১০ মে পর্যন্ত চলবে। তিনি সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ এবং সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। তাই সকলের সচেতন অংশগ্রহণই এই কর্মসূচির সফলতার মূল চাবিকাঠি।





