হত্যা না আত্মহত্যা!
পেকুয়ায় এক কিশোরীর রহস্য জনক মৃত্যু
পেকুয়া অফিস
কক্সবাজারের পেকুয়ার মগনামায় এক কিশোরীর রহস্য জনক মৃত্যু বরণের খবর পাওয়া গেছে। হত্যা না আত্মহত্যা না দূর্ঘটনা এখনো ধোঁয়াশায় রয়েগেছে।
উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজি পাড়ার প্রবাসী ইদ্রিসের মেয়ে মগনামা রশি দিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী বলে জানাযায়। স্থানীয় সূত্রে জানাগেছে প্রতিদিনের মত স্বাভাবিকভাবে ওই কিশোরী রাতে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। পর দিন সকাল সাড়ে ৭ টায় ওই কিশোরীর মা সাজেদা মেয়ে সায়মাকে ঘুম থেকে ডাকতে গেলে না ওঠায় বুঝতে পারছেন তার মেয়ে মারা গেছে। পার্শ্ববর্তী লোকজন জড়ো হলে একেক সময় একেক কথা শুনা যায়। স্থানীয় মেম্বার আমির উদ্দিন বলেন, কিশোরীর মা স্থানীয় লোকজ সহ তাকে বলেছেন তার মেয়েটি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে হয়ত বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যু বরণ করেছে। আবার কিছু লোকজনের কাছে বলেছেন মেয়েটি মোবাইলে ঠিকটক দেখত এটি নিয়ে বকাঝকা করায় ফাঁস খেয়েছে।
পেকুয়া থানার ওসি তদন্ত ইমরুল হাসান বলেন কিশোরীর মায়ের বর্ণনা ও আঘাতের চিহ্ন সামঞ্জস্য না থাকায় সঠিক তথ্য উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন বৈদ্যুতিক শক খেলে গলার চতুর্থদিকে রশির চাপার মতো পেচানো দাগ থাকত না।









