শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পেকুয়া উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ, মুক্তি যোদ্ধা, শিক্ষক প্রতিনিধি সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যথাযথ নিয়মে বিজয় দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১৬ থেকে ১৮ ডিসেম্বর বিজয় মেলা অনুষ্ঠিত হবে। শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে। দেশীয় পন্য সামগ্রি সহ রকমারি স্টল বসানো হবে বলে জানানো হয় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায়।









