পেকুয়ায় ব্লাইন্ড ক্রিকেট দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় ব্লাইন্ড (দৃষ্টিহীন)ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার আট উপজেলার বাছাইকৃত ব্লাইন্ড ক্রিকেটররা অংশ নেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ব্লাইন্ডদের সংগঠন সিআরডিএ কতৃক এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী।
সভাপতিত্ব করেন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক সাফওয়ানুল করিম।
প্রধান অতিথি সাফওয়ানুল করিম বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারাও সমাজের সম্পদ। সুযোগ পেলে তারাও সমাজের জন্য অবদান রাখতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল কবির চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক চকরিয়া উপজেলা যুবদল,শোয়াইবুল ইসলাম সবুজ,সাংগঠনিক সম্পাদক মাতামহুরী উপজেলা বিএনপি,আব্দুল্লাহ আনসারী, সাধারণ সম্পাদক, পেকুয়া প্রেসক্লাব,এফ এম সুমন, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক, নাঈমুর রহমান হৃদয়, আহবায়ক পেকুয়া উপজেলা ছাত্রদল, আবুল কাশেম নুরী, সদস্য সচিব, পেকুয়া উপজেলা ছাত্রদল।
এ দুই দলের হয়ে ৮ জেলার ব্লাইন্ড ক্রিকেটাররা মাঠে নামেন।১০ ওভারের এ প্রীতি ম্যাচে সিআরডিএ টিম ৭ উইকেটে উইকেটে ৯১ রান করে। এর আগে টসে জিতে সি আর ডি এ টিম কক্সবাজার ইউয়থ ব্লাইন্ড টিমকে সব উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে।
অন্ধরা ক্রিকেট খেলছে এটা নিয়ে দর্শকদের মধ্যে ছিল দারুন কৌতুহল। পরে ক্রিকেটারদের বল করা ও খেলা দেখে সবাই মুগ্ধ হন।
আম্পায়ার হিসেবে খেলাটি পরিচালনা করেন আব্দুল হামিদ ও মোহাম্মদ অভি।









