অনলাইন জুয়ার একাউন্টে মিলল ৬১ লাখ
পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে 1xbet এর ২ মাস্টার এজেন্ট আটক: থানায় মামলা
অনলাইন জুয়ার একাউন্টে মিলল ৬১ লাখ
পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে 1xbet এর ২ মাস্টার এজেন্ট আটক: থানায় মামলা
কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া (1x bet) এর সক্রিয় ২ মাস্টার এজেন্টকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
দীর্ঘদিন ধরে পেকুয়া ও চকরিয়ায় অনলাইন জুয়ায় কোটি টাকা লেনদেনে সক্রিয় থেকে উঠতি বয়সের যুবক, কলেজ শিক্ষার্থীদের জুয়ায় আসক্ত করে তুলছিল এ দুই মাস্টার মাইন্ড, এমনই অভিযোগ আটককৃতদের বিরুদ্ধে। আটককৃত এজেন্টরা ছাড়াও শত শত খুচরা এজেন্ট গ্রামের বিভিন্ন পয়েন্টে সক্রিয় থেকে জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মাস্টার এজেন্ট গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে খুচরা এজেন্টরা গা-ঢাকা দিয়েছে বলে জানাযায়।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রীজের পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয় এ দুই অনলাইন জুয়ার মাস্টার এজেন্টদের।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পেকুয়া সদর ৬নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে মোঃ ইমতিয়াজুল হক (২৮) ও একই এলাকার আহমদ কবিরের ছেলে রাহাতুল ইসলাম (২৫)।
জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে (1x bet) জুয়ার লাখ লাখ টাকা লেনদেনের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে (1x bet) এর মাস্টার এজেন্টের লেনদেনে ৬১ লক্ষ টাকা ব্যালেন্সের প্রমাণ পাওয়া গেছে।
আটক হওয়ার আগেও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে ৮ লক্ষ টাকা লেনদেনের কথা স্বীকার করেন তারা।
আটকের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ায় সম্পৃক্ত ২ জনকে আটক করে।
আটককৃতরা অনলাইন জুয়ায় লেনদেনের এজেন্ট। তাদের বিরুদ্ধে সাইবার অধ্যাদেশ আইনে মামলা রুজু করা হয়েছে। ২৭ অক্টোবর সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।









