পেকুয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল
বেলাভূমি প্রতিবেদকঃ
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে পেকুয়া উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট আসরের নামাজের পর পেকুয়া বাজার কবির আহমদ চৌধুরী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক ডা বেলাল উদ্দিন হায়দার, জেডএম মোসলেম উদ্দিন,উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী, রাজাখালী ইউনিয়নের সভাপতি আবুজাফর এমএ, পেকুয়া সদর পূর্ব জোন বিএনপির আহবায়ক আবু বকর, সদর পশ্চিম জোন আহবায়ক শাহনেওয়াজ আজাদ, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার ইউনুচ এমইউপি, উজানটিয়া ইউনিয়নের আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, মগনামা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফয়সাল চৌধুরী, টইটং ইউনিয়নের আহবায়ক মাষ্টার জয়নাল আবেদীন, শিলখালী ইউনিয়নের আহবায়ক আবদুর রশিদ,
পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সাধারণ সম্পাদক আসিফ খালেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, কৃষক দলের আহবায়ক আবু সিদ্দিক রনি, সদস্য সচিব মনসুর আলম ইউনুস, শ্রমিক দলের আহবায়ক হারুনর রশীদ, সদস্য সচিব জামাল হোসেন, ছাত্র দলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাসেম।
সদর পশ্চিম জোন সদস্য সচিব আবদুল মোনাফ, পূর্ব জোন সদস্য সচিব মাষ্টার খায়রুল কামাল, শিলখালীর আসহাব উদ্দিন, উজানটিয়ার জাফর আলম এমইউপি, মগনামার এসএম জাকের হোছাইন।
এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় নেতা কর্মীরা বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মুনাজাতে মিলিত হন।






