শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ৫১ শিক্ষার্থীর মৃত্য
ইরানের বিভিন্ন স্থানে ইসরাইল ওআমেরিকার যৌথ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
আজ কিছুক্ষণ আগে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বর্বরতম হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। গভীর রাতে দেশটির একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও নিরাপত্তা স্থাপনাগুলো চিহ্নিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী তেহেরান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণ ও আগুনের গোলার ছবি দেখা গেছে।
তবে হামলার বিষয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলা চালানো হয়েছে। বিশেষ করে গাজা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বৃদ্ধির পর ইরান ইসরাইল উত্তেজনা তীব্র আকার নিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু হামলা প্রতিহত করেছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরান কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে।
এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।









