চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে খাদে,আহত ১৫
মনিরুল আমিন
কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুল আমিন বেলাভূমিকে বলেন,সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাস। বানিয়াছড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়।










