আমরা শহীদ ওয়াসিমের রক্তের স্রোত ভুলি নাই- এম ফরহাদ হোছাইন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নৈরাজ্যের বিরুদ্ধে কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের প্রতিরোধ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।
১৩ নভেম্বর দুপুর ১২ টার দিকে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এম ফরহাদ হোছাইনের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে পেকুয়া বাজার থেকে শুরু হয়ে প্রতিরোধ মিছিলটি উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সাবেক আহবায়ক এম ফরহাদ হোছাইন বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে সন্ত্রাস ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল। আমরা ২৪ এর গণহত্যা ভুলি নাই,শহীদ ওয়াসিমের রক্তের স্রোত ভুলি নাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মারেফুল ইসলাম, বারবাকিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম মানিক, সদর পূর্বজোনের সাবেক সভাপতি তামিম হোছাইন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দরা।
বক্তারা আরও বলেন, “ছাত্রদল আজ জেগে উঠেছে। আওয়ামী লীগের নৈরাজ্যের জবাব রাজপথেই দেওয়া হবে।









