শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করল পেকুয়া জিয়া কলেজ ছাত্রদল
জুলাই গণ-অভ্যুত্থানে চট্রগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করছেন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রদলের নেতারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) শহীদ ওয়াসিমের কবর জেয়ারত ও কবরের পাশে বৃক্ষ রোপণ করেন পেকুয়া জিয়া কলেজ ছাত্রদল।জেয়ারত শেষে কলেজ ছাত্রদল নেতা মারুফুল মুস্তাকিম সিদ্দিকী বাবু বলেন ২০২৪ সালের ১৬ জুলাই-সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চলে আসুন ষোল শহরে’ এমন আহ্বান জানিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন পেকুয়ার ছাত্রদল নেতা ওয়াসিম। ওয়াসিম ভাইয়ের আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। অবৈধ শাসনের অবসান ও গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির ১৭ বছরের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।ওয়াসিম ভাই শহীদ হওয়ার এই শোককে আমরা শক্তিতে রুপান্তর করবো ইনশাল্লাহ। শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে উপস্থিত ছিলেন, মারুফ বাবু,মোকাদ্দেস,শাহরিয়ার,বাপ্পি,রিয়াদ,ফরহাদ,মারুফ,তোপাজ্জল করিম বাপ্পি,পারভেজ সহ অসংখ্য নেতৃবৃন্দরা।









