| ১৯ জুন ২০২৬

মহেশখালীতে তুচ্ছ ঘটনায় ভাতিজার গুলিতে চাচা খুন সরওয়ার কামাল মহেশখালী কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা সাদ্দামের গুলিতে চাচা শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪২) নামের একজন খুন হয়েছে। ২১ সেপ্টেম্বর রাত ১০টায় কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা খউস্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দোয়েল ওই এলাকার মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত ভাতিজা সাদ্দাম একই এলাকার মৃত ছিদ্দিক আহমেদ মাতাব্বরের পুত্র। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা নিহত দোয়েলের বড় ভাইয়ের সাথে ঘটনার দিন নিজের জমির বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় । এ সময় নিহত দোয়েল সন্ত্রাসী ভাতিজা সাদ্দামকে বড় ভাই লোকমানের সাথে অসৌজন্যমূলক আচরণ না করে চলে যেতে অনুরোধ করেন। এবং তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। মৌখিক বাকবিতন্ডা ছাড়া সে সময় অন্য কোন ঘটনা না ঘটলেও ঘন্টাখানিক পর নিহত দোয়েল বসভিটায় বসে গল্প করাবস্থায় হঠাৎ পিছন থেকে এসে সাদ্দামের নেতৃত্বে ৩ থেকে ৪ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে দোয়েল মাটিতে লুটে পড়ে। আত্মীয়স্বজনেরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতের স্ত্রী জুলেখা বেগম স্বামী হত্যার বিচার চেয়েছেন। অভিযুক্ত হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান। মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, দোয়েল নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা সাদ্দামের গুলিতে চাচা শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪২) নামের একজন খুন হয়েছে। ২১ সেপ্টেম্বর রাত ১০টায় কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা খউস্বর পাড়া এলাকায় এ...