রেজাউল করিম:
দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার মো. জয়নাল আবেদীন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল আলম এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ, টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুবক্কর, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. শাহাজান, ইউনিয়ন মৎস্যজিবী দলের আহবায়ক ছৈয়দ মোহাম্মদ মো. মুবিন, টৈটং ইউনিয়ন ১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আমির হোসাইন, টৈটং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মো. জয়নাল আবেদীন-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনলাইন ডেস্ক