প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৬:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিশেষ প্রতিবেদন 
কক্সবাজারের পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ জুন বিকাল ৫ টায় পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর স্ত্রী ডা জুবাইদা রহমান,
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন।
উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পেকুয়া মৌজা এবং মেহেরনামা মৌজার অংশ বিশেষ
নিয়ে পৌরসভা গঠনের লক্ষ্যে ২৪ মার্চ মঙ্গলবার প্রজ্ঞাপন প্রকাশ করেছিল সরকার। ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন এটি স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। ২৪ মে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলামকে পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।
প্রকাশিত পেকুয়া মৌজা ও মেহেরনামা মৌজার পৌর সীমানার ট্রেস ভূক্ত দাগ অনুযায়ী পেকুয়া ইউনিয়নের ১নং,২নং,৩নং,৪নং,৫নং ৬নং ও ৭নং ওয়ার্ডের তেলিয়াকাটা পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এস.আর.ও. নং ৭৪-আইন/২০২৬ অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩ এর উপ-ধারা (১) অনুযায়ী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্ভুক্ত নির্ধারিত পল্লী এলাকা সমূহকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল।

প্রিন্ট করুন