প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৭:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

অসহায় দিনমজুর জহির আলম বাঁচাতে চায়

অনলাইন ডেস্ক

রেজাউল করিম:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী হাসানের ঝুম গ্রামের বাসিন্দা মো. নুরুল হকের
মো. জহির আলম দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত জটিল রোগে ভুগছেন। স্ত্রী-সন্তানসহ প্রায় ৭ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। দুরারোগ্যে আক্রান্ত জহির মানে ৭ সদস্যের একটি পরিবার আক্রান্ত।
গত এক বছরে চিকিৎসার পেছনে তাদের সহায়-সম্বল যা ছিল তা শেষ হয়ে গেছে। চিকিৎসকদের মতে, জহির আলমকে বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। বর্তমানে পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা তো দূরের কথা, চিকিৎসার জন্য চট্টগ্রামে যাওয়ার ভাড়াও জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। জহির আলমের স্ত্রী রিপু জান্নাত বলেন, “আমাদের সংসারে চরম মানবিক সংকট চলছে। স্বামীকে বাঁচাতে দেশ-বিদেশে অবস্থানরত সকল হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা প্রয়োজন।” আসুন, আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় জহির আলমের পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতা একটি পরিবারকে বাঁচার আশা দিতে পারে। সহায়তা পাঠানোর নম্বর (বিকাশ/নগদ): 01806-774033

পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যেন মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদনটি পৌঁছে যায়।

প্রিন্ট করুন