প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেকুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাপ্তাহ শুরু

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।
নিরাপদে রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২০ মে সকাল ১১ টায়
পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনে দপ্তরটির ইনচার্জ শফিউল আলমের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পেকুয়া চৌমুহনী চত্বর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ষ্টেশনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিঝুঁকি হ্রাস ও দেশের সম্পদ রক্ষায় এই সংস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করে গড়ে তুলতে হবে।

প্রিন্ট করুন