নিজস্ব প্রতিবেদক
মাতামুহুরী নদীতে ডুবে আদর দাশ (১২) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে মাতামুহুরী ব্রীজ পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্র আদর দাশ কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দুপাড়ার বাসিন্দা প্রবাসী প্রদীপ দাশ এর ছেলে। চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণীর ছাত্র।
নিহতের আত্মীয় রনজিত দাশ জানান, দুপুরে আদও দাশ এলাকার কয়েকজন বন্ধুসহ মাতামুহুরীর নদীতে গোসল করতে যান। এসময় নদীর অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরা বালিতে ডুবে যান। পওে অপরাপর বন্ধুরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন জানান, মাতামুহুরী নদীতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক