প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ । ৮:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কক্সবাজারে বোরো ধানের বাম্পার ফলনের আশা ,চাল উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৫২ মেট্রিক টন।

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে চলতি বোরো মৌসুমে হাইব্রিড, উফশী ও স্থানীয় তিন জাতের ধানের আবাদ করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি বোরো মৌসুমে ২ হাজার ৭৮৫ হেক্টর বীজতলা তৈরি করেছলো কৃষকেরা। চলতি বোরো মৌসুমে আবাদি জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৭০০ হেক্টর। যা গেলো বছর ছিলো ৫৫ হাজার ৬৯০ হেক্টর। হাইব্রিড, উফসী ও স্থানীয় জাতের ফলন আশা করা হচ্ছে, গড়ে ৪ দশমিক ২৩ শতাংশ। যা গত বছর ছিল ৪ দশমিক ২২ শতাংশ। এ মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৫২ মেট্রিক টন। গত বছর ছিল ২ লাখ ৩৫ হাজার ২৬৫ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল কুমার প্রামানিক বলেছেন, বরাবরের মতোই চকরিয়াতে সবচেয়ে বেশি আবাদ করেছেন কৃষকরা। তবে এবারে বোরোধানের আবাদ সব উপজেলায় ভালো হয়েছে। এবার গেলো কয়েক বছরের রেকর্ড ভেঙে যাবে বোরো আবাদে।
তিনি আরো বলেন, চলতি মৌসুমে আবাদ যেমন বেড়েছে তেমনি চাল উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৫২ মেট্রিক টন। আশা করা হচ্ছে বোরোর বাম্পার ফলন হবে।

প্রিন্ট করুন