প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬ । ৮:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

পেকুয়ায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক সমিতি পরিচালনা, আন্ত-কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প প্রণয়ন শীর্ষক ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার উপজেলা পরিষদে উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক দিনব্যাপী উক্ত ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ প্রমুখ।

দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির নারী পুরুষ সমবায়ী সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

প্রিন্ট করুন