নিজস্ব প্রতিবেদক
পেকুয়ায় আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী মাহবুবুল আলম মাহবুব।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন, সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় নারীর ক্ষমতায়নে কর্মসংস্থান সৃষ্টি ও অধিকার বাস্তবায়নে নানা দিক গুলো তুলে ধরা হয়।

অনলাইন ডেস্ক