মনিরুল আমিন চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈরাগীরখিল এলাকায় মসজিদের জন্য জমি বিক্রির নামে টাকা নিয়ে প্রতারনার প্রতিবা করায় হামলার অভিযোগ পাওয়াগেছে। প্রতারকের হামলায় এক পরিবারের ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের জন্য জমি বিক্রি করা হবে বলে অভিযুক্ত পক্ষ একাধিকবার টাকা গ্রহণ করে এবং কয়েকবার সময় নিলেও জমি বুঝিয়ে দেয়নি। বিষয়টি নিয়ে কারণ জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন,মৃত রশিদ আহমদের ছেলে আবু তালেব (৭০),তার ছেলে মোহাম্মদ হারুনর রশীদ (৪০),পুত্রবধূ বুলবুল আক্তার (৩২) এবং নাতি লাবিব (১৬)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হামলায় আহত হারুনর রশীদ বলেন,বৈরাগীরখিল উমর ইবনুল খাত্তাব জামে মসজিদের নামে ১০ কড়া জমি বিক্রির প্রস্তাব দেন স্থানীয় নুরুচ্ছফার ছেলে মোহাম্মদ মুরাদ। তার কথা মতো দুবাই থেকে টাকা এনে তাকে টাকা দিতে গেলে সে জমি দিতে অপারগতা প্রকাশ করে। ইতোপূর্বেও সে জমি দিবে বলে ৫০ হাজার টাকা নিয়ে,জমিও দেয় না টাকাও ফেরত দেয় না,এ নিয়ে অনেক ঝামেলার পরে ওই টাকা গুলো ফেরত দেয়। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুরাদ ও তার ছেলে রিয়াদ সহ ৫/৬ জনলোক নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমার বৃদ্ধ পিতা সহ আমার পরিবারের ৪ জন আহত হই।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্ক