প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ৫

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক 

‎কক্সবাজারের পেকুয়ায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন নামের দুবছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় ওই সিএনজিতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ‎নিহত শিশু তাহসিনের মা শারমিন আক্তার প্রকাশ আনারকলির অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

‎‎১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে বরইতলী-মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তাহসিন ঈদগাঁ উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার সেনাবাহিনীতে চাকুরীরত আবদুল হকের পুত্র।

‎আহতরা হলেন, ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আব্দুল হকের স্ত্রী ও নিহত শিশু তাহিসিনের মা শারমিন আক্তার আনারকলি (৩৫), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১),আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) ও কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের পুত্র সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)।
‎
আহতদের সাথে কথা বলে ‎জানা যায়, চকরিয়া থেকে সিএনজি যোগে তারা এক আত্মীয়ের ১১ টায় নামাজে জানাজায় অংশ নিতে কুতুবদিয়া কৈয়ারবিল যাচ্ছেন। প্রতিমধ্যে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় সিএনজি অটো রিকসাটি পৌঁছলে মগনামা থেকে আসা কক্সবাজার মূখী বলাকা সার্ভিসের একটি
যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মায়ের খুলে বসে থাকা শিশু তাহসিনের মাথায় গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে আনা হলেও তাকে বাচাঁনো যায়নি।
‎
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন, বাসটি পালিয়ে গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটো রিকসাটি জব্দ করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন