প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

চকরিয়ায় গাড়ি চাপায় ছোট্ট শিশু হোজাইফা নিহত

অনলাইন ডেস্ক

 

মনিরুল আমিন. চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট জিপের ধাক্কায় ছোট্ট শিশু হোজাইফা (২) নির্মম ভাবে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা ছড়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,স্থানীয় খঞ্জনীঘোনা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মাষ্টার খায়রুল ইসলামের ব্যবহৃত ল্যান্ড ক্লোজার জীপ গাড়ি বৃহস্পতিবার দুপুরের সময় ছৈনাম্মারঘোনা ছড়া পাড়া এলাকার বোরহান উদ্দিনের শিশু কন্যাকে প্রথমে ধাক্কা দেয় পরে পেছনে গিয়ে পুনরায় গাড়ি চাপা দিলে ছোট্ট শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কোহিনুর বেগম বলেন,খায়রুল মাষ্টারের জিপ গাড়ি হোজাইফা কে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায় এবং সাথে সাথে মেয়েটি উঠে দাড়ি যায়,আশেপাশের লোকজন চিল্লাচিল্লি করে গাড়ি পেছনে না দেওয়ার অনুরোধ করলে ড্রাইভার তা কর্ণপাত না করে,পেছনে গিয়ে গাড়ি চাপা দিলে শিশুটি মাথার খুলি ফেটে ঘটনা স্থলেই মারা যায়।

শিশুর পিতা বোরহান উদ্দিন বলেন,আমার ছোট্ট শিশু হোজাইফা খেলা করছিল এমন সময় খায়রুল মাষ্টারের ঘাতক গাড়িটা আমার মেয়ের জীবন প্রদীপ নিমিষেই কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন,আমি গরিব মানুষ মামলার ঝামেলায় যাবো না আল্লাহ কে বিচার দিব বলে কান্নায় ভেঙে পড়েন।

অভিযুক্ত খায়রুল মাষ্টারের কাছে জানতে চাইলে উত্তেজিত কন্ঠে বলেন,এইরকম ৮/১০ মেরে ফেললেও কিছু হবেনা, বরং দেশে লোকসংখ্যা কমবে। নিহতের শিশুর পরিবারকে টাকা দিয়ে ম্যানেজ করে নিয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,গাড়ি চাপা দিয়ে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি,কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন