নিজস্ব প্রতিবেদক
পেকুয়ায় নির্বাচনী ভোট গ্রহণ বিষয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসারের উপর হামলা করে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এ বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি এ বিষয়ে মঙ্গলবার বিকেলে ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল হক। এ মাঠ মহড়ায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা।
মাঠ মহড়ায় প্রদর্শন করা হয় যে, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের উপর হামলা করে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। তখন
আইন-শৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে গিয়ে কিভাবে আহত অবস্থায় প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে তার উপর মাঠ মহড়া অনুষ্ঠিত হয় ।

অনলাইন ডেস্ক