নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর ৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ৪ক্যাম্পে ৪৪৯ জন সদস্য দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া বিজিবির ৫ প্লাটুন সদস্যের একটি ক্যাম্প দায়িত্বে আছেন।
৬ ফেব্রুয়ারী বিকাল ৪টায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান পেকুয়া উপজেলা ( ১৬ ক্যাভেলারি/ ৯ ইন্জিনিয়ার ) ইনচার্জ বিজিবি পেকুয়া ক্যাম্প ইনচার্জ পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এএসএম নুরুল আকতার নিলয়, পেকুয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল আলমের নেতৃত্বে একটি মহড়া উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে পুরো উপজেলায় প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন ভোট কেন্দ্রও পরিদর্শন করেন।
সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প আগে থেকে পেকুয়ায় ছিল। সংসদ নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পেকুয়া উপজেলা ( ১৬ ক্যাভেলারি/ ৯ ইন্জিনিয়ার ) সেনা বাহিনীর ক্যাম্পের অধীনে ক্যাম্প -১
পেকুয়া ক্রীড়া কমপ্লেক্স। ক্যাম্প কমান্ডারঃ বিএ- ৯৪৪২ মেজর শাফায়াত ইনজামামের নেতৃত্বে
জনবল রয়েছে ২০৩ জন।
ক্যাম্প -২পেকুয়া ডাক বাংলো।
ক্যাম্প কমান্ডারঃ বিএ- ৭৭৩৩ লেঃ কর্নেল গাজী মোঃ আসিফুজ্জামানের নেতৃত্বে
জনবল ৭৭ জন।
ক্যাম্প -৩ উজানটিয়া ইউনিয়ন পরিষদ।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনামুল হকের নেতৃত্বে জনবল ৪৬ জন।
পেকুয়া, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় আর্মি ক্যাম্প( স্পেশাল স্টাচ গ্রুপ-০২)। ক্যাম্প কমান্ডার মেজর রাফিতের নেতৃত্বে
১২৩ জন সহ সেনাবাহিনীর মোট ৪৪৯ জনবলের সাথে বিজিবির ১০০ সদস্য, পুলিশের ৫০ সদস্য নিয়োজিত আছেন। পেকুয়ায় নির্বাচন পূর্ববর্তী সময়ে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সহ ৬শ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চাদরে আবৃত থাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

অনলাইন ডেস্ক