পেকুয়া অফিস
কক্সবাজারের পেকুয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় লাকড়ির স্তুপ থেকে একটি আগ্নয়াস্ত্র, গুলাবারুদ ও কিরিচ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় কাউকে গ্রেফতার হয়নি।
সোমবার (০২ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়ার নাছির উদ্দীনের বসত ঘরের পেছনে খালের পাড়ে লাকড়ির স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২রাউন্ড শর্ট গানের কার্তুজ, ২টি কিরিচ উদ্ধার করে যৌথবাহিনী।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পেকুয়া সেনা ক্যাম্প ও পেকুয়া থানা পুলিশ যৌথভাবে রাজাখালী লালজান পাড়ায় অভিযান চালিয়ে নাছির উদ্দীনের বাড়ির পিছনে তল্লাশী করে পরিত্যাক্ত স্থান থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২রাউন্ড শর্ট গানের কার্তুজ, ২টি কিরিচ উদ্ধার করে। আইনি কার্যক্রম সম্পন্ন করতে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাছির উদ্দীনের বসত ঘরের পিছনে তল্লাশী করে পরিত্যাক্ত স্থান থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২রাউন্ড শর্ট গানের কার্তুজ, ২টি কিরিচ উদ্ধার করা হয়।এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

অনলাইন ডেস্ক