প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

নির্মাণাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্য

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায়
নির্মাণাধিন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

২ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২ টার টার দিকে উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে। খুটাখালী বাজারের ব্যবসায়ীরা জানাম

খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে পুত্র লাল মুহিত উদ্দিন সাগর (৩৩), একই এলাকার মোহাম্মদ জোহারের পুত্র মোহাম্মদ উসমান (১৭)।

,খুটাখালী বাজারে একটি তিন তলা ভবনের নির্মাণ কাজ করছিলেন ৩ জন নির্মাণশ্রমিক। সোমবার সকালে এসে নির্মাণশ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করার সময় দুপুর ১২ টার দিকে
অসাবধানতাবশত লাল মুহিত উদ্দিন সাগর  প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝাঁকুনিতে অপর শ্রমিক উসমান নিচে পড়ে যান।  স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জন নির্মাণশ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে থানা পুলিশ তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

প্রিন্ট করুন