নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ শিউবিঅ্যালামনাই এসোসিয়েশন আনুষ্ঠানিক ভাবে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের সমর্থনে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ গ্রহণ করেন।
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;
১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় শিউবি অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সালাহউদ্দিন আহমদের পেকুয়াস্থ বাসভবনে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের প্রচারনার ব্যানার উন্মোচন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট মহিউদ্দিন, সেক্রেটারি সিরাজুল মোস্তফা, সিনিয়র শিউবিয়ান নুরুল ইসলাম, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা জাকের আহমদ, আহসান উল্লাহ খোকন সহ শতাধিক শিউবিয়ান উপস্থিত ছিলেন। সভাপতি এড. মহিউদ্দিন ও সেক্রেটারি সিরাজুল মোস্তফা বলেন সিনিয়র শিউবিয়ান দের পরামর্শে শিউবিয়ানের প্রধান উপদেষ্টা সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রচারনায় প্রত্যেক শিউবিয়ানকে সম্পৃক্ত করার ও ধারণের শীষে ভোট প্রদানের আহবান জানান। এলাকাভিত্তিক শিউবিয়ানরা সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রচারনা করবেন বলেও জানান।

অনলাইন ডেস্ক 