
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ১(চকরিয়া -পেকুয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জনগনের ভাগ্য উন্নয়ন, ২৪ ছাত্র গনঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণ, গনতন্ত্র পূনঃরুদ্ধার করে শক্তিশালী গনতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের জন্য ধানের শীষের প্রার্থীকে ভোট দিন। বিএনপি দেশের শক্তির দল বলে অভিব্যক্তি প্রকাশ করে চরো বলেন বাংলাদেশের স্বার্থে গনতন্ত্র রক্ষা করতে প্রতিশ্রুতি বদ্ধ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬ ষষ্ঠ দিনের প্রচারণায় ২৭ জানুয়ারী সকাল সাড়ে ১১ টার দিকে
চকরিয়ার কৈয়ারবিল স্টেশন, জলদাসপাড়া, খোঁজাখালী, খিলছাদকে জনসংযোগ শেষে খিলছাদক স্টেশনে পথসভায় তিনি এ সব কথা বলেন।
কৈয়ারবিলের জনসংযোগে নারী পুরুষের উপচেপড়া ভীড়ের সৃষ্টি হয়। উপস্থিত নারী পুরুষকে তিনি বলেন জ স্বার্থে আগের মতো পরিকল্পিত উন্নয়ন করা হবে।
এসময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক এএম ওমর আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক