নিজস্ব প্রতিবেদক
৫৪তম শীতকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ ক্রিকেট ইভেন্ট এ অঞ্চল পর্যায়ে (বকুল অঞ্চল, সিলেট) সিলেট উপ- অঞ্চলের নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়,কুলাউড়া কে ফাইনালে হারিয়ে চট্টগ্রাম উপ-অঞ্চলের প্রতিনিধিত্বকারী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয়, চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
জাতীয় পর্যায়ে চারটি অঞ্চল (বকুল,পদ্মা,মেঘনা,গোলাপ) প্রতিযোগিতা করবে একে অপরের বিরুদ্ধে। প্রতিটি টিম ৩টি করে ম্যাচ খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী অঞ্চল জাতীয় চ্যাম্পিয়ান বিবেচিত হবে। কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয় বকুল অঞ্চলের প্রতিনিধিত্ব করবে।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ এরফান গোলক নিক্ষেপ ইভেন্টে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার যোগ্যতা অর্জন করছে।
ক্রীড়ায় এই সফলতা আর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম ক্রিকেট দলের খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক, রহমত উল্লাহ, কোচ আমির আবদুল্লাহকে ধন্যবাদ জানান। উপজেলা প্রশাসন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক সহ যারা সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।
আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে জাতীয় পর্যায়ে বিজয়ের আশাবাদী ও সকলের দোয়া কামনা করেন।

অনলাইন ডেস্ক