প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ৩:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

মহেশখালীতে সরকারি সেবা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

সরওয়ার কামাল মহেশখালী

মহেশখালীতে সরকারি সেবা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ই জানুয়ারী সকাল ১০টায়
মহেশখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কারিগরি সহায়তায় জাইকার অর্থায়নে ও মুক্তি কক্সবাজারের সহায়তায় অনুষ্ঠিত হয়। প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিম। বিশেষ অতিথি ছিলেন-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহাদুল ইসলাম, মহেশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। উপস্থিত ছিলেন- ফিল্ড ফ্যাসিলিটেটর মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ। সরকারী সেবা অবহিতকরণ কর্মশালায় কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা, মহেশখালী পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়া, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের জেলে পরিবারের উপকারভোগী সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন