এম. আবদুল্লাহ আনসারী পেকুয়া
পেকুয়া উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার উদ্যোগে” মাদরাসা শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মো: শামশুল আলম বলেছেন, দুনিয়া আখেরাতের মুক্তির জন্য ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে সুসন্তান হিসেবে ও আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাবে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়সমুহে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। ফলে বিশ্ববিদ্যালয়ে ৩-৪ মাস লেখাপড়া বন্ধ থাকে। কিন্তু মাদ্রাসা সমুহে কোন মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেনি। কোন ইসলামী শিক্ষায় শিক্ষিত সন্তানের বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়না।
তিনি অত্র মাদ্রাসার দাবীসমুহ পূরণ করার আশ্বাস প্রদান করেন। মাদরাসার পক্ষ থেকে ফাজিল হাদিস বিভাগের অনার্স, কামিলে হাদিস বিভাগ চালুর দাবী করা হয়। এছাড়া কামিল পরীক্ষার সেন্টার পেকুয়ায় আনয়নের দাবী করেন। বাঁশখালীর পুইছড়ি কামিল মাদরাসা, রাজাখালী বিআইইউ কামিল মাদরাসা, ফাসিয়াখালী কামিল মাদরাসা, চকরিয়া সাহারবিল কামিল মাদরাসা নিয়ে কেন্দ্রীয় পরীক্ষার সেন্টার স্থাপন করলে শিক্ষার্থীদের দূরান্তে গিয়ে পরীক্ষায় অংশ গ্রহন করতে গিয়ে আর দুর্ভোগ পোহাতে হবেনা।
১৬ জানুয়ারী (শুক্রবার) উক্ত মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আনসারুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ এ,এইচ এম বদিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, চ.বি. ইসলামের ইতিহাসের সহযোগী অধ্যাপক তাওহিদুল ইসলাম, চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের ট্রেজার, মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. লায়ন সানাউল্লাহ, মাদ্রাসার পরিচালনা কমিটির সহ সভাপতি এডভোকেট হেলাল বিন মন্জুর, অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন, পুইছড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন।
মাওলানা আশরাফ আলী, মাওলানা দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওয়াক্কাচ, অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার দলিলুর রহমান, পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ এমইউপি, এডভোকেট হাসানদৌল্লাহ মিনার, ডা: বেলাল উদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ, জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা ফরহাদ প্রমুখ।

অনলাইন ডেস্ক