প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ১২:১৬ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

মাতারবাড়ী বিদ্যূত কেন্দ্রের বর্জ্য সংরক্ষণাস্থানে আগুন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য সংরক্ষণ স্থানে আগুন লেগেছে।
সোমবার, ১২ জানুয়ারি রাত ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য (স্ক্র্যাপ) সংরক্ষণের স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কার্যক্রম পরিচালনা করছে। স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, আগুনটি বর্জ্যভণ্ডারে লেগেছে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করা হচ্ছে।

মাতারবাড়ি কেন্দ্রটি বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এর উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। স্থানীয় কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের যাবতীয় অবকাঠামো নিরাপদ আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন

প্রিন্ট করুন