প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ১১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

টেকনাফে দ্বীপের ঘেঁরে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালী উঠে গেছে

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে স্থলমাইন বিস্ফোরণে ১ যুবকের পায়ের গোড়ালি উঠে গেছে। ‎
স্থানীয় সুত্রে জানা যায়, লম্বাবিলের ফজল করিমের ছেলে মোঃ হানিফ (২২)
১২জানুয়ারী সকাল ১০টায় টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল শাহ জাহানের দ্বীপের মৎস্যঘেঁরে গিয়ে নৌকা আছে কি না দেখতে বের হয়েই মাটিতে পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে উড়ে যায় এবং ডান পায়ের গোড়ালির কিছু অংশ ছিড়েঁ যায়। ‎খবর পেয়ে দুুপুর ১২টারদিকে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করলেও এলাকার সচেতন মহলের প্রচেষ্টায় তা তুলে নেয়। ‎এদিকে স্থলমাইন বিস্ফোরণে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়া যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন