সরওয়ার কামাল মহেশখালী
জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। ৭ জানুয়ারী সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ব্রেকিং দ্য সাইলেন্স এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিকে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারী প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমুহ প্রাপ্তি , জেন্ডার ন্যায্যতা , ইকোসিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি মোকাবেলায় উপজেলা পর্যায়ে “মতবিনিময় সভা”
ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৭ই জানুয়ারী সকাল ১১ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।
সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার । অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ প্রমূখ।

অনলাইন ডেস্ক