বাহার উদ্দিন
কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সমাজসেবা দিবস ২ জানুয়ারি পালিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস থাকায় আজ পালিত হয়।
দিবসটি উপলক্ষে শনিবার ৩ ডিসেম্বর সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফিল্ড সুপার ভাইজার শ্রী অনিক নাথের সঞ্চালনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব আলম মাহাবুব
আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী, বয়স্কভাতাভোগী উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম প্রশংসনীয়। সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজসেবার ভূমিকা আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম মাহাবুব বলেন, আগামী সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান ও গণভোট দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। এসময় সমাজসেবার আওতায় ভাতভোগী ও উপকার ভোগীদের মাঝে সমাজসেবার ভূমিকা স্মৃতিচারণ করেন।

অনলাইন ডেস্ক