প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পেকুয়া প্রেসক্লাব-পাক্ষিক পেকুয়া ও আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

অনলাইন ডেস্ক

পেকুয়া অফিস
কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ায় পেকুয়া প্রেস ক্লাব, পাক্ষিক পেকুয়া, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম এলিট আই সেন্টারের তত্বাবধানে প্রায় পাঁচ শতাধিক পুরুষ মহিলা রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ  করা হয়েছে।
তৎ মধ্যে ১২০জন রোগীর ছানি অপারেশন করার জন্য নির্ধারন করা হয়েছে। তাদেরকে বিনা খরচে চট্টগ্রামে নিয়ে ছানি অপারেশন করার ব্যবস্হা করা হয়েছে।   অন্যান্য রোগীদের ফ্রি ঔষধ ও চশমা দেওয়া হয়েছে।


২৩ ডিসেম্বর উজানটিয়া ইউনিয়নের গোদার পাড় মারকাজ ইউসুফ আল ইসলামিয়া হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে এ ফ্রী চিকিৎসা সেবা শুরু হয়।
পেকুয়া প্রেসক্লাবের সদস্য এফএম সুমনের সঞ্চালনায় এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল ২ এর পিপি ও পেকুয়া প্রেসক্লাবের সহ সভাপতি এড.মীর মোশাররফ হোসেন টিটুর সভাপতিত্বে
চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা সুহাইল সালেহ , চেয়ারম্যান আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন, উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছফওয়ানুল করিম, বিশেষ অতিথি এড,জিল্লুর রহমান, ফাউন্ডার ও সিইও,  এলিট আই কেয়ার চট্টগ্রাম। পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী , প্রেসক্লাবের সদস্য সোহেল আজিম, বাহার উদ্দিন, মোহাম্মদ ইউনুস, এইস এম শহিদ, তৌহিদ। পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাষ্টার ইয়াসিন আরফাত, ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল,
সেচ্ছাসেবকদল নেতা সালাহ উদ্দিন, বিএনপি নেতা আজম,ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তায়েব প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে সাংবাদিক ছফওয়ানুল করিম বলেন, পেকুয়া উপজেলার প্রান্তিক অঞ্চল উজানটিয়া ইউনিয়ন। এই অঞ্চলের পিছিয়ে পড়া অসহায় পরিবার গুলোকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আবুল খাইর ফাউন্ডেশন ও প্রেস ক্লাবের যৌথভাবে ক্যাম্প স্থাপন করেছি। আগামীতে বৃহৎ আকারে আয়োজন করে আরও বেশি চিকিৎসা দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ বলেন, পেকুয়া উপজেলায় বেশ কিছু ইউনিয়নে আমাদের মানবিক সেবা চালু রয়েছে। প্রতিমাসে আমরা ৩০ টির অধিক টিউবওয়েল স্থাপন করে যাচ্ছি। ইতিমধ্যে উজানটিয়ায় একটি মাদ্রাসা প্রতিষ্টা করেছি সেই সাথে আজ চক্ষু ক্যাম্প করেছি। আগামীতে পেকুয়া প্রান্তিক মানুষদের ধারে ধারে আমাদের সেবা পৌছে দেওয়া হবে

প্রিন্ট করুন