প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

গ্রেফতার এড়াতে পুকুরে ঝুাঁপ দিলেন আসামি,অবশেষে…..

অনলাইন ডেস্ক

 

 

মনিরুল আমিনমহেশখালী

 

আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে ধরতে গেলেন। পুলিশ দেখে পাশ্ববর্তী পুকুরে ঝুাঁপ দেন আসামী। পরে তাকে অনেক বুঝিয়ে কূলে তুলে নিয়ে আসে পুলিশ। অবশেষে গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামী।

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আজিজুল রহমানের ছেলে আবু বক্কর (৪৫)। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরপর থেকে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল।

চকরিয়া থানা সুত্রে জানা যায়,থানার এসআই সুজন বড়ুয়ার নেতৃত্বে একটি দল গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আবু বক্করকে ধরতে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সওদাগর ঘোনা এলাকায় যায়। এ সময় পুলিশ দেখে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেন পলাতক আসামি আবু বক্কর। ঝাঁপ দেওয়ার পর পুকুরের পানিতে সাঁতরাতে সাঁতরাতে এদিক-ওদিক ছুটতে থাকেন।

পুলিশ তাকে বুঝিয়ে-শুনিয়ে কূলে তুলে আনেন। পরে তাকে ঠান্ডা থেকে বাঁচ‍াতে কাপড় পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

চকরিয়া থানার এসআই সুজন বড়ুয়া বলেন,আমাদের দেখে আবু বক্কর পুকুরে ঝাঁপ দেন। পুকুর থেকে বুঝিয়ে-শুনিয়ে কূলে তুলে এনে গ্রেফতার দেখিয়ে তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ছিল।আদালতের নির্দেশে আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে।

প্রিন্ট করুন