নিজস্ব প্রতিবেদক
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর এলাকায় সংরক্ষিত উপকূলীয় বনবিভাগের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে স্কেবেটর সহ ৩ টি গাড়ী জব্দ করা হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে ওই এলাকায় পেকুয়া উপজেলা প্রশাসন ও উপকূলীয় বনবিভাগের যৌথ অভিযানে মধ্যম উজানটিয়া পেকুয়ার চর এলাকার হোসেন আহমদের ছেলে জামায়াত নেতা ইলিয়াস ও মগনামা বাজার পাড়ার নেজামুল হক বদর ছেলে জিসান আহমদের সংরক্ষিত বন বিভাগের জায়গা থেকে বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটার সময় একটি স্কেবেটর ২ টি ডাম্পার জব্দ করে পেকুয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় ইলিয়াস ও জিসান পুলিশ ও বন বিভাগের লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) এএসএম নুরুল আখতার নিলয় সহ চনুয়া রেঞ্জকর্মকর্তা জহিরুল হক অভিযান পরিচালনা করেন।
উপকূলীয় বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার শক্তিশালী একটি সিন্ডিকেট উজানটিয়ার পেকুয়ারচর এলাকার উপকূলীয় বনাঞ্চলের জায়গা থেকে বেশ কিছুদিন আগে থেকে মাটি কাটছিল। উপকূলীয় বনবিভাগ এসিল্যান্ড মহোদয়কে জানালে তিনি সরেজমিনে গিয়ে ওই গাড়ীগুলো জব্দ করেন। এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম নুরুল আখতার নিলয় বলেন, বনবিভাগের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে থানা হেফাজতে গাড়ী গুলো দিয়ে দেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক