প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৬:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে টহল পুলিশের অভিযানে একদিনের ব্যবধানে আবারও ৩টি আগ্নেয়াস্ত্র সহ ৮ রাউন্ড গুলি সহ দুজনকে
গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র ও গুলি পরিবহণের অভিযোগে জব্দ করা হয়েছে একটি টেম্পো গাড়ি। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবিবের দোকান এলাকার মনোয়ারের দোকানের সামনে থেকে একটি সন্দেহভাজন চলন্ত টেম্পো গাড়ি থামিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফরিদপুর সেলিম মাঝির বাড়ির মোহাম্মদ সেলিমের ছেলে খুরশিদ আলম (৩২) ও চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর উপজেলার পুখিয়া, জঙ্গল কাইয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. হাসান প্রকাশ আকাশ (২৭)। গতকালও অস্ত্র উদ্ধার করেছিল বাঁশখালী থানার টহল পুলিশ। অস্ত্র গুলো কোথায় থেকে কোন এলাকার উদ্দেশ্যে নেয়া হচ্ছিল তার বিস্তারিত জানাযায়নি।

প্রিন্ট করুন