পেকুয়া অফিস
কক্সবাজারের পেকুয়ার টইটং মিয়াজিঘোনার একটি নার্সারি সহ জায়গা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ভরাটের অভিযোগ ওঠেছে। সরেজমিনে গিয়ে জানাযায় সোনাইছড়ি মৌজার সৃজিত বিএস ২৩৩১ নং খতিয়ানের মালিক মিয়াজি ঘোনার মরহুম ওয়ালিদ ইবনে মোস্তাক ও শামীমাতুন্নেছার মেয়ে সায়মা বিনতে ওয়ালিদ। সায়মার জায়গায় একটি নার্সারি রয়েছে। আদালতে ১৪৪ ধারা মামলা চলমান থাকাবস্থায় ১৩ ডিসেম্বর সকাল থেকে টপ সয়েল দিয়ে জায়গাটি ভরাট করে স্থায়ীভাবে জবর দখলে নেয়ায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সায়মা বিনতে ওয়ালিদ বলেন, ২০২৪ সালে
নার্সারি সহ জায়গা স্থানীয় মৃত ফজলুল হকের ছেলে নুরুচ্ছাফা নুরুচ্ছাফার ছেলে শহিদুল ইসলাম মৃত পেচুমিয়ার ছেলে মিজানুর রহমান মৃত আইনুল হকের ছেলে ইব্রাহিম মৃত জাকের উল্লাহর ছেলে নিজাম উদ্দিন জবর দখলের চেষ্টা করলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এমআর মামলা ১০৬১/২৪ দায়ের করি। তদন্ত প্রতিবেদন দিতে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দিলেও
দীর্ঘ ১ বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরন করা হয়নি। ইতিমধ্যে আদালতের ৩ টি ধার্য্য তারিখ অতিবাহিত হয়েছে। আদালত স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও নুরুচ্ছাফা গং মাটি ভরাট করে নার্সারির গাছ তলিয়ে ফেলেছে। তিনি আরো বলেন ২৩ সালে আওয়ামীলীগ নেতা ও টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ চৌধুরী নিজে উপস্থিত হয়ে নুরুচ্ছাফাকে তাদের জমি জবর দখল করে দেন। বর্তমানে মাটি ভরাট করে স্থায়ীভাবে জবর দখল বাস্তবায়ন করলে তিনি উচ্ছেদ হয়ে যাবেন।

অনলাইন ডেস্ক