নিজস্ব প্রতিবেদক
পেকুয়া উপজেলার রাজাখালীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত গৃহবধূ বেবী এখনো আশংকা জনক অবস্থায় কাতরাচ্ছে।
জানাযায় উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ার রমিজ উদ্দিনের স্ত্রী বেবী আকতার ও ছেলে জুনাইদের ওপর প্রতিবেশী কাইছারের ছেলে মিনহাজ ও স্ত্রী রাজু বর্বর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আহত জুনাইদ বলেন,৭ ডিসেম্বর দুপুরে প্রতিবেশী কাইছারের ছাগল তাদের বসতবিটার ঘেরা ভেঙ্গে নিয়মিত ক্ষেত খামার নষ্ট করায় ছাগল তাড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণে রাখার অনুরোধ করলে গালিগালাজ করে আমি ও আমার মা সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটির দরকার কি বলে গালিগালাজ না করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে মিনহাজ ও তার রাজু অতর্কিত হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে। তিনি আরো বলেন প্রায় সময় কাইছার সহ তার স্ত্রী সন্তান আমাদের ওপর আক্রমণ করে নির্যাতন করে আসছে। প্রত্যক্ষদর্শী রনি বলেন, হামলাকারী মিনহাজ ও তার মা বিনা কারণে বেবী ও তার ছেলে জুনাইদের ওপর হামলা করেছে। নিজেদের ছাগল নিয়ন্ত্রণ না করে প্রতিবেশীর বসতবিটায় ছাড়িয়ে দেয় কেউ নিয়ন্ত্রণ করতে বললে তাদের ওপর হামলা করে গালিগালাজ করে। স্থানীয় লোকজন বলেন ছাগলের অত্যাচার বন্ধ করতে বলায় বর্বর হামলার ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
এঘটনায় পেকুয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত কর্মকর্তা পল্লব বলেন অপরাধ অনুযায়ী আইনি ব্যবস্থানেয়া হবে।

অনলাইন ডেস্ক