নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শহীদ ওয়াসিম সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম মাহাবুব। এই ছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা নাদিম মাহামুদ, ও মোহাম্মদ সামির হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আগামী ১৪ ডিসেম্বর থেকে আগামী ১৮ ডিসেম্বর ৫দিন পর্যন্ত পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নে সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানান।

অনলাইন ডেস্ক