প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

কক্সবাজারে সিপিপি ইউনিয়ন টিম লিডারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

অনলাইন ডেস্ক
 কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় শেষ হয়েছে দিনব্যাপী সিপিপি ইউনিয়ন টিম লিডারদের প্রশিক্ষণ কর্মশালা।  আজ বুধবার  (১০ ডিসেম্বর) সকালে চকরিয়া এসআরপিভি হল রুমে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি ও বিবিসি মিডিয়ার অ্যাকশনের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি কক্সবাজার জোনের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হাফিজ উদ্দিন । এতে বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষক মাহমুদ আলম সৈকতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এতে জেলার পেকুয়া চকরিয়া ও কুতুবদিয়াসহ তিন উপজেলার ২৬ জন ইউনিয়ন টিম লিডার অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণে ঘূর্ণিঝড়ের পূর্বে এবং পরবর্তী  ও ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে জনগণকে সচেতন করতে নানান বিষয়ের উপর জোর দেয়া হয়।

প্রিন্ট করুন