মনিরুল আমিন
কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারার রিংভং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৭ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বেলাভূমিকে বলেন,স্থানীয় লোকজন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রিংভং এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

অনলাইন ডেস্ক